২৫ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের চাকাই যাদুর মোড়ে গতকাল সোমবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পাঁচজনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ৪৫ জন যাত্রী নিয়ে রূপসী পরিবহনের বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল।