২৫ জানুয়ারি থেকে জসীম পল্লিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পক্ষকালব্যাপী জসীম পল্লিমেলা ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ফরিদপুর সদরের গোবিন্দপুর গ্রামে কুমার নদের তীরে পল্লিকবি জসীমউদ্দীনের পৈতৃক বাড়িসংলগ্ন উদ্যানে এ মেলার আয়োজন করা হয়েছে।
ওই দিন বেলা তিনটায় জসীম উদ্যানসংলগ্ন জসীমমঞ্চে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।