২৫ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশে কোথাও গতকাল শনিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে কাল সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই হিসাবে ২৫ জানুয়ারি শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল।সভায় অন্যদের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বজলুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক এম মোসওয়ারুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।