২৫ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৫ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। নবম জাতীয় সংসদের এটি হবে অষ্টম অধিবেশন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল বৃহস্পতিবার এই অধিবেশন ডেকেছেন। ২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদ যাত্রা শুরু করে।২৫ জানুয়ারি মঙ্গলবার বেলা তিনটায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। নিয়ম অনুযায়ী বছর শুরুর অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এ প্রস্তাবের পর সাংসদেরা আলোচনায় অংশ নেবেন। গত ৯ ডিসেম্বর সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনেও প্রধান বিরোধী দল সংসদে যোগ দেয়নি। গত ৩ জুন থেকে প্রধান বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও বিজেপির সাংসদেরা অধিবেশনে অনুপস্থিত আছেন।