২৫ জুন অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের ১৮তম অধিবেশন ২৫ জুন সকাল ১০টায় গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে অনুষ্ঠিত হবে। অধিবেশনে বার্ষিক বাজেট ও প্রতিবেদন পেশ করা হবে। সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সাংসদেরা, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাসংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এসব তথ্য জানানো হয়।