২৫ জুনের মধ্যে কুমিল্লার রেজিস্ট্রারকে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুনের মধ্যে কুমিল্লা জেলা রেজিস্ট্রার মো. লুৎফুর রহমানকে প্রত্যাহার করা না হলে টানা দুই দিন কুমিল্লা 
জেলার ১৬টি উপজেলায় লাগাতার কর্মবিরতি পালন করবে বাংলাদেশ দলিল লেখক সমিতি কুমিল্লা জেলা শাখা।
গতকাল শনিবার দুপুরে জেলা দলিল লেখক সমিতির এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টায়
আদালত সড়কে সমিতির কার্যালয়ে ওই সভা হয়। জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
এনে দলিল লেখক সমিতি ওই সিদ্ধান্ত নেয়।
কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব সাদেকুর রহমানের
সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন উপজেলার
সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।