২৫ জুলাই কুড়িগ্রাম-৩ আসনে ভোট হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে পারে। কমিশনের অনুমোদনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে এই সময়সূচি প্রস্তাব করা হয়েছে। 

প্রস্তাবিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৪ জুন, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩ জুলাই। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ইসি সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।