২৫ জেলে ২০ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ২৫ জেলে ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলে পরিবারের লোকজন জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় কক্সবাজার ও কুতুবদিয়ার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে তিনটি ট্রলার ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাঁরা নিখোঁজ হন। ওই দুর্ঘটনায় সাগরে পড়ে যাওয়া একজনের লাশ পাওয়া গেছে এবং ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, কমলনগরের এফবি হান্নান শরিফ-২, রামগতির এফবি মা জননী-১ এবং চট্টগ্রামের এফবি মুক্তার মালা-১০ নামের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরে চট্টগ্রাম ঘাটে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে হান্নান শরীফ-২ ও মুক্তারমালা-১০ ট্রলার দুটি ডুবে যায়।
দুর্ঘটনার চার দিন পর এফবি হান্নান শরিফ-২ ট্রলারটি উদ্ধার করার সময় তাতে সাহাব উদ্দিন (৫০) নামের এক জেলের লাশ পাওয়া যায়। সাহাব উদ্দিন কমলনগরের খায়েরহাট এলাকার সিডু মাঝির ছেলে এবং এফবি হান্নান শরিফ-২-এর মালিক মো. মহিউদ্দিনের ভাই।
মুক্তার মালা-১০-এর নিখোঁজ হওয়া জেলে মফিজ উদ্দিনের স্ত্রী শাহনাজ বেগম, মহিজলের স্ত্রী শাহানুর ও আমজাদ হোসেনের স্ত্রী বিনু বিবি গত বৃহস্পতিবার রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁদের স্বামীদের নিখোঁজ থাকার বিষয়টি জানিয়েছেন।