২৫ ডিসেম্বর থেকে মেঘনা গোমতী সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সাত দিন অতিরিক্ত ওজন বহনকারী গাড়িচালকদের সতর্ক করতে হবে। ২৫ ডিসেম্বর থেকে মেঘনা-গোমতী সেতু দিয়ে অতিরিক্ত ওজনের ভারী যান চলাচল করতে দেওয়া হবে না। কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র (ওভারলোড কন্ট্রোল মেশিন) উদ্বোধনকালে গতকাল শনিবার মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর যেকোনো একটি ধসে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন হবে। তাই এই তিনটি সেতু জরুরি ভিত্তিতে রক্ষা করতে হবে। চালকদের ভুয়া লাইসেন্সের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সে ব্যাপারে আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পরে যোগাযোগমন্ত্রী দাউদকান্দি টোলপ্লাজা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সুবিদ আলী ভূঁইয়া, যোগাযোগসচিব এম এ এন ছিদ্দিক, স্বরাষ্ট্রসচিব মো. মনজুর হোসেন, নৌপরিবহন যুগ্ম সচিব মো. আলাউদ্দীন, জেলা প্রশাসক রেজাউল আহসান, চট্টগ্রাম বন্দরের উপ-ট্রাফিক ব্যবস্থাপক আহমেদুল করিম চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রমুখ।