২৫ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

২৫ ডিসেম্বর শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বাসসের।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ রোববার সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ১২ রবিউল আউয়াল অর্থাৎ ২৫ ডিসেম্বর শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি চৌধুরী মো. বাবুল হাসান চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।