২৫ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাসসহ ১৬ দফা দাবি পূরণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এ সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে নৌশ্রমিকেরা লাগাতার কর্মবিরতি পালন করবেন। গতকাল সোমবার রাজধানীর শহীদ তাজুল মিলনায়তনে ফেডারেশনের এক কর্মী সমাবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৬ দফা দাবির মধ্যে আরও আছে, সনদের মেয়াদীকরণ বাতিল, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, মেরিন কোর্টের একতরফা শ্রমিক হয়রানি বন্ধ, নৌপথে সন্ত্রাসী, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, নৌপথের নিরাপত্তা ও সামুদ্রিক মৎস্য শিকারি জাহাজের শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা। নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাসদ নেতা বজলুর রশীদ, রাজেকুজ্জামান রতন প্রমুখ।