২৫ নভেম্বর পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে শিক্ষা উন্নয়ন ও প্রসারে অগ্রপথিক ডন-বস্কো উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উৎসব ২৫ নভেম্বর উদ্যাপন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বলে গতকাল শনিবার উদ্যাপন কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী ও মিলন উৎসব উদ্যাপন কমিটির সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, সদস্যসচিব ও ডন-বস্কো উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক সিলভেস্টার মৃধা, সদস্য ক্যহ্লাউ চৌধুরী, লক্ষ্মীপদ দাশ, আমিনুল ইসলাম বাচ্চু উৎসবের বিস্তারিত তুলে ধরেন। বান্দরবান প্রতিনিধি