২৫ নেতার বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ থানায় বিস্ফোরক আইনের মামলায় জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গতকাল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ এপ্রিল পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত। আদালতের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, এই প্রথম হেফাজতের তাণ্ডবের কোনো ঘটনায় করা কোনো মামলায় অভিযোগপত্র আমলে নেওয়া হলো। পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন মাওলানা রফিকুল ইসলাম, সেলিম উদ্দিন, সাবেক সাংসদ হামিদুর রহমান আজাদ, হেফাজত নেতা আবদুল লতিফ নিজামী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি ওয়াক্কাস, মুফতি ইসহাক, আবদুর রব ইউসুফি।
আদালত প্রতিবেদক