২৫ পরীক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে গত মঙ্গলবার বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে নকল উদ্ধার করা হয়। এ ছাড়া জেলা কারাগারে পরীক্ষায় অংশ নেওয়া কেন্দুয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী এস এম সায়েমও অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন বলে কারাগার কর্তৃপক্ষ জানায়। এর আগে গত শনিবার ইংরেজি পরীক্ষায় বদলি পরীক্ষা দেওয়ার অপরাধে রায়হানুজ্জামান ওরফে রবিন নামের এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।