২৫ পুলিশকে প্রত্যাহার থানায় সাধারণ ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে পল্লিমেলার মঞ্চে পুলিশের হাতে নৃত্যশিল্পী লাঞ্ছিত হওয়ার ঘটনায় যমুনা সার কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ক্যাম্পের ২৫ পুলিশ সদস্যকে গত শনিবার রাতে জামালপুর পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর রাতে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের পোগলদীঘা কলেজ মাঠে পল্লিমেলার মঞ্চে এক নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করছিলেন। নৃত্যের এক ফাঁকে যমুনা সার কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ আবদুল ওয়াদুদ মঞ্চের নৃত্যশিল্পীকে জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত জনতা আবদুল ওয়াদুদকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় যমুনা সার কারখানায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ক্যাম্পের ২৫ সদস্যকে জামালপুর পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।