২৫ পৌরসভার ১৭৪ কেন্দ্র নিয়ে জাপার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫টি পৌরসভার ১৭৪ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছে জাতীয় পার্টি। আজ বুধবার দু​পুরে এই অ​ভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে।

দলটি বলছে, এই কেন্দ্রগুলো থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা তাদের নির্বাচনী এজেন্টকে বের করে দিয়ে​ছে, ভোট কারচুপি করছে।
জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউ​ল করিম ভুইয়া এই অভিযোগ নির্বাচন কমিশন কার্যালয়ে দিয়ে এসেছেন।