২৫ বছরের আইনি জটিলতার অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৫ বছরের আইনি জটিলতার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার মো. রশীদুল হাসান গতকাল বুধবার এর উদ্বোধন করেন।
এলাকাবাসীর দান করা এক একর জমির ওপর দুই কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এই ভবন তৈরি করছে। উদ্বোধন উপলক্ষে তদন্ত কেন্দ্রের পাশে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা।
পুলিশ তদন্ত কেন্দ্র কোথায় হবে—এ নিয়ে আলমডাঙ্গার আসমান খালী ও গাংনী বাজার এলাকার বাসিন্দাদের মধ্যে রশি টানাটানি চলছে ২৫ বছর ধরে। বিষয়টি শেষ পর্যন্ত মামলায় গড়ায়। সম্প্রতি উচ্চ আদালত গাংনী বাজারের পক্ষে আদেশ জারি করলে ওই বিরোধের অবসান হয়।