২৫ বসতঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের ছাইরাখালীর সংরক্ষিত বনাঞ্চল থেকে ২৫টি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়েছে। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন হাফিজুর রহমানের নেতৃত্বে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই এলাকায় বনকর্মীরা এ অভিযান চালান। খাঁন হাফিজুর রহমান বলেন, গতকাল বনকর্মীদের নিয়ে অভিযান চালিয়ে নতুন ও পুরোনো মিলিয়ে ২৫টি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়।