২৫ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশ থেকে ২৫ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে। গত বুধবার ওই বাংলাদেশিদের বিমানযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁদের ঢাকায় আসার কথা। খবর দ্য জাকার্তা পোস্টের।

ইন্দোনেশিয়ার অভিবাসন কর্মকর্তারা জানান, মে মাসে সুমাত্রা উপকূল থেকে ৬৮ অবৈধ অভিবাসীর সঙ্গে ওই ২৫ জনকেও উদ্ধার করা হয়। তাঁরা অবৈধভাবে ইন্দোনেশিয়ায় ঢোকার চেষ্টা করেছিলেন। বুধবার ইন্দোনেশিয়ার মেদান শহরের কুয়ালানামু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় বিমানে করে তাঁদের মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাঠানো হয়।

মেদান অভিবাসন কার্যালয়ের কর্মকর্তা গুনটুর সিমানজুনটাক বলেন, উদ্ধার হওয়া সব বাংলাদেশিকে ধাপে ধাপে দেশে ফেরত পাঠানো হবে। প্রথম দফায় ২৫ জনকে ফেরত পাঠানো হলো। এখনো ঠিক কতজন বাংলাদেশি সেখানে আছেন, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি অভিবাসন কর্মকর্তা গুনটুর সিমানজুনটাক।