২৫ বিলের দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার হেক্টর জমিতে এবার বোরোর আবাদ হচ্ছে না। পানির সমস্যার কারণে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ২৫টি বিলে প্রতিবছর বোরো মৌসুমের সময় এ সমস্যার সৃষ্টি হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বোরো মৌসুমে উপজেলার ২৫টি বিলে ছয় হাজার ২০০ হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। গত বর্ষার মৌসুমে আমন চাষ হয় প্রায় আট হাজার ২০০ হেক্টর জমিতে। কিন্তু শুষ্ক মৌসুমে সেচের অভাবে অন্তত দুই হাজার হেক্টর জমিতে বোরো ফলন হচ্ছে না। এ কারণে এ এলাকার পাঁচ হাজারেরও অধিক কৃষক বেকার হয়ে পড়েছেন।সরেজমিনে দেখা যায়, উপজেলার মাতারবাড়ি, শাপলাপুর ও বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে আবাদি জমিতে চাষ হচ্ছে না। পানির অভাবে এসব জমিতে চাষ করতে পারছেন না বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন।কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার বাসিন্দা কৃষক মোহামঞ্চদ উল্লাহ, কামাল হোসেন ও মোহামঞ্চদ ছমি উল্লাহ জানান, শুধু পানির অভাবে চাষযোগ্য জমিতে বোরো ফলন করা সম্ভব হচ্ছে না। কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, এ এলাকায় সেচের অভাবে বোরো মৌসুমে অনেক কৃষক জমিতে চাষ করতে পারছেন না। এ কারণে কৃষকেরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন বলেন, পানির অভাবে উপজেলার ২৫টি বিলের প্রায় দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ করতে পারছেন না স্থানীয় কৃষকেরা। এসব জমিতে সেচের মাধ্যমে বোরো আবাদ হলে এ এলাকায় আরও ১৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদন করা সম্ভব হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, পানির অভাবে উপজেলার বিভিন্ন এলাকায় আবাদযোগ্য জমি অনাবাদি পড়ে আছে।