২৫ ভাগ কোটার পরামর্শ অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের উত্তরে লাক্কাতুরা চা-বাগানে নতুন সরকারি উচ্চবিদ্যালয়ে চা-শ্রমিকদের সন্তানদের ভর্তির জন্য ২৫ শতাংশ কোটা চালুর পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের পাশে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে চা-শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

ন্যাশনাল টি কোম্পানির অধীন লাক্কাতুরা চা-বাগানের দুই একর জায়গা অধিগ্রহণ করে ২০১৩ সালের ২৩ নভেম্বর থেকে সিলেট সরকারি উচ্চবিদ্যালয় নামে নতুন বিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়। চলতি বছর থেকে বিদ্যালয়টি চালুর কথা রয়েছে।