২৫ মার্চের গণহত্যা বিশ্ব ইতিহাসে বিরল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। চট্টগ্রাম নগরের িবভিন্ন এলাকায় সড়কবিভাজকের ওপর টানানো হয়েছে মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে নানা ধরনের ফেস্টুন l ছবি: প্রথম আলো
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। চট্টগ্রাম নগরের িবভিন্ন এলাকায় সড়কবিভাজকের ওপর টানানো হয়েছে মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে নানা ধরনের ফেস্টুন l ছবি: প্রথম আলো

গণহত্যা দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অনুপম সেন বলেছেন, স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখের বেশি লোক শহীদ হয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বিশ্বের কোনো দেশে স্বাধীনতা আন্দোলনে এত লোক শহীদ হননি। পাকিস্তানি হায়েনারা নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। তাদের এই বর্বর হত্যাযজ্ঞ বাঙালি জাতি চিরদিন ঘৃণাভরে স্মরণ করবে।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সন্ধ্যায় সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে প্রদীপ প্রজ্বালন করা হয় l ছবি: প্রথম আলো
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সন্ধ্যায় সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে প্রদীপ প্রজ্বালন করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। গতকাল শনিবার বিকেলে নগরের লালদীঘি মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আইন সম্পাদক মির্জা কছির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
সভায় মোছলেম উদ্দিন আহমদ বলেন, ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির ওপর তাণ্ডবলীলা চালিয়েছিল। ২৫ মার্চ ইতিহাসের বিভীষিকাময় ভয়াল ও নৃশংসতম বর্বরতার একটি দিন।