২৫ মার্চের শহীদদের স্মরণে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোর মিছিল, মোমবাতি ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদদের প্রতি গতকাল বৃহস্পতিবার শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসব অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়া এবং যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেওয়া হয়। যুদ্ধাপরাধের বিচারে সরকারের উদ্যোগকেও স্বাগত জানানো হয়। আলোর মিছিল: ২৫ মার্চের শহীদদের স্মরণে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মিছিল করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এর আগে আলোচনা সভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ডেপুটি স্পিকার শওকত আলী, আমীর-উল ইসলাম, সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, সাংসদ রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আহাদ চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ।মোমবাতি প্রজ্বালন: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিকেলে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে।