২৫ মের মধ্যে প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের জন্য আগামী ২৫ মে পর্যন্ত ব্যবস্থাপনা কমিটিকে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার দাবি জানানো হয়েছে।গতকাল বুধবার প্রেসক্লাবের ভেতরের ফটকের সামনে এক সমাবেশে এই দাবি জানানো হয়। বক্তৃতা দেন ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, আলতাফ মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক প্রমুখ।