২৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ক্রাউন উলওয়্যার লিমিটেড নামক একটি ডাইং কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের একটি দল ২৭ আগস্ট পরিদর্শন করে দেখে, ওই কারখানাটি তরল বর্জ্য বাইপাস ড্রেনের মাধ্যমে পাশের নবলং খালে ফেলছে। এতে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন হচ্ছে। এ অপরাধে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগেও একই কারণে কারখানাটিকে ২০১৩ সালে দুই দফায় মোট ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এবং এনফোর্সমেন্ট) মো. আলমগীর অধিদপ্তরের শুনানিটি পরিচালনা করেন।