২৫ লাখ টাকার চোরাই রেজিনসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রপ্তানি মালামাল ছিনতাইকারী চক্রের এক সদস্য ২৫ লাখ টাকার চোরাই রেজিনসহ (পলিথিন তৈরির কাঁচামাল) গ্রেপ্তার হয়েছে। গত বুধবার রাতে পুলিশ চট্টগ্রাম নগরের হালিশহরের আনু ফকিরের মাজারসংলগ্ন তালতলা থেকে জাকির নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘গত বছরের ২৭ অক্টোবর ৯০ বস্তা রেজিন ছিনতাই করেন জাকির ও তাঁর সহযোগীরা। ঢাকার তৈরি পোশাক কারখানার একজন মালিক বিদেশ থেকে রেজিনগুলো আমদানি করেছিলেন। বারিক বিল্ডিং থেকে মালামালগুলো ছিনতাই হওয়ায় মালিকপক্ষ পটিয়া থানায় এ ব্যাপারে মামলা করেন। জাকির রেজিনগুলো হালিশহরের একটি ঘরে লুকিয়ে রাখেন। সুবিধামতো সময়ে তা বিক্রির প্রক্রিয়া চলছিল।’