২৫ লাখ টাকার ফেলে যাওয়া সিগারেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের ৪ নম্বর বেল্টের সামনে থেকে শুল্ক গোয়েন্দারা এসব সিগারেট জব্দ করেন। তাঁদের ধারণা, বিমানবন্দর থেকে বের করতে না পেরে পাচারকারীরা এসব সিগারেট ফেলে রেখে গেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, জব্দ করা সিগারেটের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। প্রথম আলোকে তিনি বলেন, কাস্টমস হলের ৪ নম্বর বেল্টের সামনে পড়ে থাকা দুটি লাগেজ, দুটি কার্টন, চারটি হাতব্যাগ থেকে ৪০২ কার্টন বেনসন অ্যান্ড হেজেস ও ডানহিল ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসব লাগেজ ট্যাগে আবু ও জামাল নামের দুই যাত্রীর নাম লেখা রয়েছে।