২৫ শতকের টমেটো গাছ কেটেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে বিএনপি নেতার প্রায় ২৫ শতক জমির টমেটো গাছের গোড়া কেটে প্রায় দুই লাখ টাকা ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি গ্রামের আইয়ুব হোসেন চলতি মৌসুমে ৩৩ শতক জমিতে টমেটো চাষ করেছেন। ওই জমির টমেটো এখন বিক্রির উপযোগী হয়েছে। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত ওই খেতের ২৫ শতকের টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে। আইয়ুব হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটি ঘটতে পারে। তবে ঘটনার সঙ্গে যুক্ত কাউকে শনাক্ত করতে না পারায় থানায় জিডি করা হয়েছে। ধুনট থানার ওসি মোবারক হোসেন বলেন, বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।