২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বন্ধের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার মাসিক সরকারি অনুদান) বন্ধ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় পরিপত্র জারি করে এই নির্দেশ দিয়েছে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় শূন্য শিক্ষার্থী পাস করা প্রতিষ্ঠান ছিল ২৫টি।
পরিপত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতির পরও শিক্ষার্থী ভর্তি হয়নি, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক স্তরের অনুমোদন বাতিল করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে আরও বলা হয়, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা যাবে না।