২৫ শিক্ষার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক হলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন হলের (এখনো নামকরণ করা হয়নি) ২৫ জন শিক্ষার্থীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। নতুন হলের প্রাধ্যক্ষ আশুতোষ সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যাঁদের জরিমানা করা হয়েছে তাঁদের মধ্যে ১২ জন চতুর্থ বর্ষের, পাঁচজন তৃতীয় বর্ষের, সাতজন দ্বিতীয় বর্ষের এবং একজন প্রথম বর্ষের শিক্ষার্থী। এ প্রসঙ্গে নতুন হলের সহকারী প্রাধ্যক্ষ মো. দেলাওয়ার হোসেন বলেন, জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে হলের ভেতরে ক্রিকেট খেলার কারণে তাঁদের জরিমানা করা হয়েছে।