২৫ সেপ্টেম্বর পিডিবি কার্যালয় ঘেরাও করবে বাম মোর্চা
প্রবল আপত্তি সত্ত্বেও আগামী ১ অক্টোবর থেকে ষষ্ঠবারের মতো বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল রোববার বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভায় এই নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং বিদ্যুত খাতে লুটপাট বন্ধের দাবিতে পিডিবি কার্যালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়।সভায় আরও বলা হয়, লুটপাটের স্বার্থে সরকার সুলভে বিদ্যুৎ তৈরির বিকল্প পথগুলোকে অকার্যকর করে তুলেছে। এর মাধ্যমে জাতীয় সক্ষমতার বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। সভায় বাংলাদেশে মার্কিন সপ্তম নৌবহর ও মার্কিন বিশেষ বাহিনীসহ মেরিন সেনাদের উপস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।সভায় বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য দেন সাইফুল হক, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন, আবদুস সাত্তার, হামিদুল হক, মহিনউদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।