২৫ হাজার কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়ন কার্যক্রমের জন্য সরকারি ক্রয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়ে থাকে। গতকাল বুধবার কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সরকারি ক্রয় নীতিমালাবিষয়ক এক সভায় বক্তারা এ তথ্য জানান।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিটিইউ বিশেষজ্ঞ খন্দকার আহসান হোসেন, সিভিল সার্জন দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান, বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা।