২৫টি টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ২৫টি ট্রেনের টিকিটসহ আবদুর রহিম (৩৮) নামের এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নগরের কোতোয়ালি স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গোফরান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আবদুর রহিমের কাছ থেকে ৪০টি আসনের ২৫টি টিকিট উদ্ধার করা হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশিথা ও মহানগর গোধূলীর ২১টি এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের চারটি টিকিট পাওয়া যায় তার কাছে। টিকিটগুলো ২১ জুলাই থেকে ২৪ জুলাই সময়ের।