২৫তম সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব অনুষ্ঠিত

ঢাকায় ইউনূস সেন্টারের গ্রামীণ ব্যাংক মিলনায়তনে গত শনিবার ২৫তম সোশ্যাল বিজনেস (সামাজিক ব্যবসা) ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের ১০০ প্রতিনিধি এতে অংশ নেন।
এই ল্যাবে সামাজিক ব্যবসার নতুন ছয়টি পরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে চারটিই ‘নবীন উদ্যোক্তা’ প্রকল্পের পক্ষ থেকে উপস্থাপন করা হয়। সুমাইয়া পোলট্রি ফিড অ্যান্ড মেডিসিন সেন্টার, মিম ফ্যাশন, খোকন ভিডিও এডিটিং সেন্টার, আফসানা পিজিয়ন ফার্মের পক্ষ থেকে এসব উপস্থাপনা করা হয়। বাকি দুটো উপস্থাপনা করা হয় হিমেল মাশরুম কাল্টিভেশন প্রজেক্ট ও ক্রিয়েশন হ্যান্ডমেড লিমিটেডের পক্ষ থেকে।
প্রতিটি প্রকল্প নিয়ে অংশগ্রহণকারীরা বিস্তারিত আলোচনা করেন। এগুলোকে কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হয়। এসব প্রকল্পের অর্থায়ন নিয়ে অংশগ্রহণকারীরা নানা প্রস্তাব দেন।
এই ল্যাব চলার ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনলাইনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং পার্বত্য চট্টগ্রামের আশিকা মানবিক উন্নয়নকেন্দ্রের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়।
অধ্যাপক ইউনূস নতুন ধারার সামাজিক ব্যবসা তুলে ধরার জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। সামাজিক ব্যবসার ধরন যাঁরা তুলে ধরেন তাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী—এ বিষয়টি উল্লেখ করে তিনি এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় ইউনূস সেন্টার স্পেশাল বিজনেস ল্যাবে অংশ নিতে উপস্থিত অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান।
এই প্রকল্পে মাশরুমের চারা উৎপাদন করা হবে। পার্বত্য চট্টগ্রামে এ ধরনের সামাজিক ব্যবসা এই প্রথম। বিজ্ঞপ্তি।