২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ২৫০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেট বন্ড ছাড়বে। এ ছাড়া ব্যাংকের অনুমোদিত মূলধন ৪৬০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত করা হবে।সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের সপ্তম বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেকসহ পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া ও কোম্পানি সচিব। বিজ্ঞপ্তি।