২৫০ ঘর, জমি যমুনায় বিলীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ শহরসংলগ্ন যমুনা নদী-তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে নদীভাঙনে প্রায় আড়াই শ ঘর ও তিন শ বিঘা জমি বিলীন হয়েছে।শহরের চরমালসা পাড়া গ্রামের আবদুল হামিদ জানান, ঈদের আগে ভাঙন শুরু হয়। দুই দিন ধরে ভাঙন তীব্র রূপ নিয়েছে। ভাঙনে তাঁর দুটি ঘর, ১৭টি গাছসহ পুরো বসতবাড়ি যমুনার পেটে চলে গেছে। সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসেম আলী জানান, ভাঙনে গত এক সপ্তাহে চরমালসা, মোল্লাপাড়া, বিয়ারা, সাতিয়ানতলী ও পুনর্বাসন এলাকার প্রায় আড়াই শ ঘর, দুই শ গাছপালা ও তিন শ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভাঙন প্রতিরোধে ১ শ ৯৫ কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।