২৫০ জন দুস্থ নারীকে মুরগি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে হতদরিদ্র প্রতিটি পরিবারের মধ্যে ১০টি করে মুরগি বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে সংস্থার চকযদু সেন্টারে উপজেলার জাহানপুর, ধামইরহাট ও উমার ইউনিয়নের হতদরিদ্র পরিবারের ২৫৯ নারীকে ১০টি করে মুরগি দেওয়া হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প কর্মকর্তা তন্ময় সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা পরিমল সরকার উপস্থিত ছিলেন।