২৫০ পরিবার ওয়াসার পানি পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের বেশি সময় ধরে ওয়াসার পানি পাচ্ছে চট্টগ্রাম নগরের মধ্যরামপুর দোয়াপাড়া এলাকার বাসিন্দারা। এতে আড়াই শ পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও প্রতিকার মিলছে না।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, আগে প্রতি বৃহস্পতিবার রাতে ওয়াসার সরবরাহ লাইনে পানি পাওয়া যেত। ওই পানি জমিয়ে রেখে কোনোভাবে সপ্তাহ পার করা হতো। কিন্তু এক মাস ধরে তা-ও বন্ধ। পানি না থাকায় গরমের মধ্যে এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
আফসানা বেগম নামের একজন গৃহবধূ জানান, গোসল তো দূরের কথা, রান্না ও খাওয়ার পানিও জোগাড় করা যাচ্ছে না। আরেক বাসিন্দা মো. আলম সওদাগর বলেন, ‘পানি কিনে কূল পাচ্ছি না। এভাবে কত দিন চলবে, সেটাও বুঝতে পারছি না।’
অভিযোগের বিষয়ে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ জানান, এ-সংক্রান্ত কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।