প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় ২৫০ পাউন্ড ওজনের ৬৯ ফুট লম্বা একটি কেক কাটা হয়। এর আগে সমাধিসৌধের বেদিতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা পুষ্পমাল্য অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।