প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে ২৫০ ফুট লম্বা জাতীয় পতাকা। সবার চোখেমুখে উচ্ছ্বাস। শতাধিক তরুণ দীর্ঘ ওই জাতীয় পতাকা নিয়ে গতকাল শনিবার বিকেলে ফরিদপুর শহরে মিছিল বের করেন। আজ রোববার এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়ে এই মিছিল। শহরের অনাথের মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সরকারি রাজেন্দ্র কলেজের কয়েকজন শিক্ষার্থী এই উদ্যোগ নেন।