২৫০ শয্যার ভিত্তি স্থাপন করলেন সাংসদ নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল মঙ্গলবার নীলফামারী সদর আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় গণপূর্ত বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে।
হাসপাতাল চত্বরে নীলফামারীর সিভিল সার্জন শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ আসাদুজ্জামান নূর বক্তৃতা করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল কবির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মনোয়ার হোসেন প্রমুখ।