২৫০ স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বার রক্ত দিয়ে সিলভার ক্লাব ও ২৫ বার রক্ত দিয়ে গোল্ডেন ক্লাবের সদস্য হয়েছে, এমন আড়াই শতাধিক স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বলা হয়, স্বেচ্ছায় রক্তদাতারা দেশে রক্তের চাহিদার ৫ ভাগের ১ ভাগ পূরণ করছেন। তবে সচেতন মানুষ নিয়মিত রক্ত দিলে চাহিদার পুরোটাই মেটানো সম্ভব।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, জীবন বাঁচানোর জন্য রক্তের কোনো বিকল্প নেই। স্বেচ্ছায় রক্তদাতারা মানুষের জীবন রক্ষার সঙ্গে জড়িত। কোয়ান্টাম ফাউন্ডেশন এ কার্যক্রমে দৃঢ়ভাবে সম্পৃক্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারী। অনুষ্ঠানে নিয়মিত রক্তদাতা সামিনা মুস্তারিন ও থ্যালাসেমিয়া রোগী নিলুফার ইয়াসমিন তাঁদের অনুভূতির কথা জানান।
২০০০ সাল থেকে কোয়ান্টাম ল্যাব রক্ত সরবরাহ করে আসছে। এ ছাড়া রক্তের বিভিন্ন উপাদান বিভাজনের মাধ্যমে ২০০৩ সাল থেকে রক্তের আটটি উপাদান সরবরাহ করে আসছে।