২৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আগামী ২৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন। গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে মামলাটির তদন্তকারী সংস্থা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রতিবেদন না দেওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আহমেদকেও কোপায় দুর্বৃত্তরা।