২৬ জনকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের জন্য গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর মসজিদ মার্কেট ও শেওড়াপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে ২৬ জন ব্যবসায়ীকে দুই লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।