প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ২৬ জানুয়ারি ডাকা আধা বেলা হরতাল সফল করতে দেশবাসীর সমর্থন চেয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে এই সমর্থন চান জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। ২৬ জানুয়ারি সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে জাতীয় কমিটি।
সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, সুই থেকে রকেট—সবই বানানো যাবে, কিন্তু সুন্দরবন বানানো সম্ভব হবে না।
জাতীয় কমিটির ডাকা হরতালে বিএনপির সমর্থন দেওয়া প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, বিষয়টিকে তাঁরা ইতিবাচকভাবে দেখেন। বিএনপি ছাড়াও অনেকে এই হরতালে সমর্থন দিয়েছে। তাঁরা চান আওয়ামী লীগও এই হরতালে সমর্থন দিক।