২৬ জুলাইয়ের মধ্যে বেতন-ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতার অংশ ২৬ জুলাইয়ের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সময়ের মধ্যে তাঁদের ঈদের উৎসব-ভাতাও দিতে হবে।

শ্রম মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও শ্রমিক নেতাদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি বলেন, জুন মাসের বেতন ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতনের অংশ ২৬ তারিখের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মালিকেরাও এতে সম্মত হয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনে উৎসব-ভাতার কথা না থাকলেও মালিকেরা সামর্থ্য অনুযায়ী তা দিয়ে আসছেন। একই সময়ের মধ্যে এবারও তা দিতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ নিয়ে এবার কোনো সমস্যা হবে না, হলে ব্যবস্থা নেওয়া হবে।