২৬ ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল গত রোববার প্রকাশিত হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ইউনিটে ৪২০ জন, ‘বি’ ইউনিটে ৩০০ জন এবং ‘সি’ ইউনিটে বাণিজ্য শাখায় ১২০ জন, বিজ্ঞান শাখায় ৭০ জন ও মানবিক শাখায় ১৩০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে চূড়ান্ত নির্বাচিতদের তালিকা টানানো হবে।