২৬ ডিসেম্বর সরকার প্রতিক্রিয়া জানাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়া নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন মহল থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, সে বিষয়ে ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে সরকার। ওই দিন বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।