২৬ নভেম্বর তরুণ 'বুদ্ধিজীবী' সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ ইন্টেলেকচুয়ালসদের অংশগ্রহণে ২৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ জ্ঞানতাপস আবদুর রাজ্জাক মেমোরিয়াল ন্যাশনাল ইয়ং ইন্টেলেকচুয়ালস কনফারেন্স অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে পরশু সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাব। আয়োজক সংগঠনের পরিচালক আরিফ খান বলেন, প্রবীণ ও তরুণ ইন্টেলেকচুয়ালদের মধ্যে সংযোগ স্থাপন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের সচেতন করতে এই আয়োজন। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক