প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে সব শ্রেণীর ক্লাস ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রশাসন সূত্র জানায়, ভর্তি পরীক্ষা চলাকালে কোনো ব্যক্তি বা সংগঠন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পারবে না। এ ছাড়া প্রচারপত্র বিতরণও করা যাবে না।প্রক্টর নাসিম হাসান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এসব সিদ্ধান্ত তারই অংশ।প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠন ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে আসছিল। এ নিয়ে ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হওয়ারও ঘটনা ঘটে।